থাকার কথা চার জন, দেখা মিললো একজনের

হিলি প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ১২:১১আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১২:১৩

 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সব বিভাগের ছুটি বাতিল করা হয়। দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জন চিকিৎসক দায়িত্ব পালন করার কথা থাকলেও একজনকে পাওয়া গেলো।

রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সরেজমিন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, রুপা সাহা নামের একজন চিকিৎসক হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি তিন জনকে পাওয়া যায়নি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রুপা সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন আমার ডিউটি। আর ওনারা হাকিমপুরেই আছেন কিনা, তা বলতে পারছিনা। তবে, তারা আশেপাশেই রয়েছেন। তাদের ডিউটির সময়ে তারা আসবেন।  হাকিমপুরে কোনও সমস্যা নেই, চিকিৎসাসেবা চলছে। যেকোনও সমস্যায় হাসপাতালে চিকিৎসক পাবেন, কোনও সমস্যা হবে না।’

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাকিমপুর হাসপাতালের টিএচও অসুস্থতার কারণে যোগ দেওয়ার পর থেকেই ছুটিতে রয়েছেন। হিন্দু চিকিৎসক ডা. রুপা সাহাকে শুধু ঈদের দিন দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। ঈদের পরদিন অন্য চিকিৎসকরাও চলে আসবে।’

চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে, তারপরও তারা কেন অনুপস্থিত এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, ‘আমি তাদেরকে ছুটি দেইনি, তারা আমাকে না জানিয়েই হয়তোবা বাড়ি গেছে।’

আরও খবর...

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিলের মধ্যেই চিকিৎসক অনুপস্থিত

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম