গাইবান্ধায় মাইক্রোবাস-অটোর সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ০২:৪৬আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০২:৪৭

দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা গাইবান্ধার সদরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে দাঁড়িয়াপুর সড়কের ঠাকুরের দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদরের খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার গ্রামের মাজনু মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক খোরশেদ আলম (৩২)ও সুন্দরগঞ্জ উপজেলার লেংগার বাজারের আবুল হোসেনের ছেলে অটোর যাত্রী রোমান মিয়া (২০)।

আহতদের মধ্যে নাম পাওয়া দুজন হলো- সদরের খোর্দ্দমালিবাড়ি গ্রামের লোকমান (২৫) ও মাঠের পাড় গ্রামের আরিফ মিয়া (৩০)। তারাও অটোর যাত্রী ছিলেন।

সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়ার জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই জনের লাশ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়াপুর বাজারের দিকে যাচ্ছিল। তখন গাইবান্ধাগামী বিয়ের যাত্রী বহনকারী মাইক্রোবাস ঠাকুরের দিঘি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। আহত হন চারজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমান মারা যায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের
ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের
নতুন করে তৈরি হচ্ছে ১৪৯৮ পর্যটনকেন্দ্র, গুরুত্ব পাবে বেসরকারি বিনিয়োগ
নতুন করে তৈরি হচ্ছে ১৪৯৮ পর্যটনকেন্দ্র, গুরুত্ব পাবে বেসরকারি বিনিয়োগ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?