ব্যবসায়ীদের কারসাজিতে চামড়ার দাম কমেছে: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১১:১০আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১১:১১

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি) কোরবানির পশুর চামড়ার দাম একেবারে কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘যখনই আমরা কোনও উদ্যেগ গ্রহণ করি তখনই এটার বিরুদ্ধাচারণ করা হয়।’ বুধবার (১৪ আগস্ট) সকালে রংপুর নগরীর শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঈদের আগে মালিক ও চামড়া ব্যবসায়ীদের নিয়ে সভা করে আমরা চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করলাম, ঈদের দিন দাম এমন কমে আসলো যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ কারণে আমরা কাঁচা চামড়া রফতানি করার সিদ্ধান্ত নিয়েছি।’

টিপু মুনশি বলেন, ‘ব্যবসায়ীরা বলছেন, এটা করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। আজ তারা নিজেরা সভা ডেকেছেন, দেখি কী সিদ্ধান্ত নেন। এরপর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তবে কোনোভাবেই চামড়া শিল্পকে আমরা ধ্বংস করতে দিতে পারি না।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহানগরী আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম