নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

দিনাজপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১৮:৪৯আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৮:৫০

দিনাজপুর দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তার নাম আবেদ আলী (৫৫)। আহত হয়েছেন মোটরসাইকেলের চালকসহ দুজন। বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় নবাবগঞ্জ-পীরগঞ্জ রোডের গাজিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আবেদ আলী উপজেলার গাজিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুপুরে আবেদ আলী ভ্যানযোগে বিনোদনগর মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসছিলেন। বাড়ির পাশে রাস্তার ওপর ভ্যানচালককে ভাড়া দিয়ে পার হওয়ার সময় সামনে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় আবেদ আলী, মোটরসাইকেলের আরোহী ফুয়াদ হাসান (২৪) ও তার বাবা গোলাম রব্বানী (৫০) আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আবেদ আলীকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম