বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে সরকার: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ১৯:০০আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৯:১০

বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অন্যের মধ্যে রেলমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘১৫ আগস্ট এদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। এদিন বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার লক্ষ্যকে আঘাত করা হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘ইতোমধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অল্প দিনের মধ্যে এদেশ উন্নয়শীল দেশে উপনীত হবে।’ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

এসময় বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ, সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়ামিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম