নদী থেকে বালু উত্তোলনের দায়ে চার জনকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১৭:৪৪আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৮:১২

ভ্রাম্যমাণ আদালতের অভিযান নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ জরিমানা করেন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে বোতলাগাড়ি ইউনিয়নের জানের পাড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, এরা খড়খড়িয়া নদীর সাঁকোর নিচ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। এমন খবর পেয়ে সেখানে থানা পুলিশ নিয়ে বালু উত্তোলনের দায়ে চার জনকে আটক করা হয়। কয়েকজন পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে চার জনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বালু উত্তোলনের বোমা মেশিনটিও পুড়িয়ে ফেলা হয়।

তারা হলো−উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জানের পাড় এলাকার মৃত আজিজুল সরকারের ছেলে মো. জনি (৩০), কাঁঠালিপাড়ার মৃত কনিয়া মামুদের ছেলে সিদ্দিক (৩২), চিরিবন্দরের চৌধুরীপাড়ার হালিমের ছেলে সাগর (৩৬) ও একই উপজেলার দীঘলপাড়ার রজব আলীর ছেলে দুলাল (৩৪)। 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম