একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৫-১০ টাকা

হিলি প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ১৩:৫৩আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৪:০৮

পেঁয়াজ আনলোড করা হচ্ছে একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৫-১০ টাকা। একদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪৪ টাকা দরে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩০-৩৪ টাকায়।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে হচ্ছে ২৫-৩০ ট্রাকে দাড়িয়েছে। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, ঈদের পর দেশের বাজারে পেঁয়াজের চাহিদা কম থাকে সেজন্য তারাও আমদানি খানিকটা কমিয়ে দিয়েছিলেন। এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় সেখানে দাম বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে যেখানে প্রতি কেজি পেঁয়াজ ২০-২২ টাকায় বিক্রি করেছেন সেখানে এখন দাম ৩০-৩৫ টাকা। তাই অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছেন। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। এখন আবার দাম কমে গেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের