সন্তানকে মারধরে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

লালমনিরহাট প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ০৯:৪৫আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০৯:৪৬

লালমনিরহাট লালমনিরহাটে সন্তানকে মারধরে বাধা দেওয়ায় পূর্ণিমা রানী (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রবিবার (২৫ আগস্ট) সকালে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবদা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রবি বর্মণকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ভ্যানচালক রবি বর্মণ বাজার থেকে বাড়ি ফিরে সন্তানদের খুঁজতে থাকেন। পড়ালেখা না করে সন্তানরা দুষ্টুমি করে-এমন অভিযোগে মেয়েকে পেয়ে মারতে থাকেন তিনি। স্ত্রী পূর্ণিমা রানী এতে বাধা দিলে তাকেও মারধর করেন রবি। পরে রাতে কোনও এক সময় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

রবিবার সকালে বিষয়টি জানাজানি হলে নিহতের পরিবারের লোকজনের অভিযোগে পুলিশ রবি বর্মণকে গ্রেফতার করে। পূর্ণিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই দম্পতির ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে সন্তান রয়েছে। পড়ালেখা না করে সন্তানরা দুষ্টুমি করে-এমন অভিযোগে তাদের মারেন রবি। নিহতের ছোট বোন জয়তী রানীর দায়ের করা মামলায় রবি বর্মণকে গ্রেফতার করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ করা অপর দুই আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে