হিলিতে চারদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ৭ টাকা

হিলি প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ১৬:৩৩আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৬:৪২

হিলি বন্দরে ভারত থেকে আসা পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দরে অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। মাত্র চার দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৭ টাকা। চারদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ২৫-৩১ টাকা দরে বিক্রি হয়েছে, এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২-৩৮ টাকা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ঈদের আগে প্রতিদিন ৪৫-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। বর্তমানে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আসছে। নাসিক, ইন্দোর, পাটনা, শেখপুরা জাতের পেঁয়াজ বেশি আসছে।

পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাই সরবরাহ কমে যাওয়ায় দাম খানিকটা বেড়ে গেছে। এছাড়াও আমাদের দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ায় ভারতীয় ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে দিচ্ছেন। তারা কেজিতে ৫-৭ টাকা করে বাড়িয়েছেন। বাড়তি দামের কারণে আমদানি কমে যাওয়ায় দেশে সরবরাহ কমে গেছে। তাই সারাদেশেই পণ্যটির দাম বাড়তে পারে।’

এই ব্যবসায়ী বলেন, ‘পেঁয়াজ ব্যবসায় সিন্ডিকেট বলে কিছু নেই। পেঁয়াজ হচ্ছে কাঁচামাল। মজুদ করে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানোর সুযোগ থাকে না।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম