দিনাজপুরের হিলি থেকে আসাদুজ্জামান মিয়া (৪০) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে হিলির চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন এ কথা জানান।
সে হিলির চন্ডিপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে হিলির চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামান মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দুপুরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।








