হিলিতে তিন দিনব্যাপী খাদ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

হিলি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৫

হিলিতে খাদ্য ও পুষ্ঠি প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা

দিনাজপুরের হিলিতে তিন দিনব্যাপী খাদ্য ও পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) রংপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা, এনজিও কর্মী ও স্থানীয় কৃষকসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন খাদ্যভিত্তিক ফলমূলের পুষ্টি, চাহিদা ও তার গুনাগুন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুর আঞ্চলিক আফিসের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাদিকুল ইসলাম। এছাড়াও এতে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মারুফুর রহমান, হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা নাজনিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করসহ অনেকে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম