হুন্ডির টাকাসহ আটক ২

হিলি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৮

দিনাজপুর দিনাজপুরের হিলিতে হুন্ডির ১ লাখ ৪৪ হাজার টাকাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী আজম বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় হিলি সীমান্তের ২৮৭ নম্বর মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ঘাসুড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই জন হলো- হিলির নন্দিপুর গ্রামের মহব্বত আলীর ছেলে হৃদয় রহমান (১৪) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রতন আলী (১৫)।

বিজিবি হিলির মংলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী আজম জানান, ভারত থেকে হুন্ডির টাকা আসবে এমন গোপন সংবাদ পেয়ে সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় দুই কিশোর ভারত থেকে মংলা ক্যাম্পের আওতাধীন ঘাসুড়িয়া এলাকায় আসার পথে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে হুন্ডির ১ লাখ ৪৪ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাদেরকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম