‘চলতি বছরই যমুনার ওপর রেল সেতু নির্মাণকাজ শুরু’

পঞ্চগড় প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:১০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:১১

‘চলতি বছরই যমুনার ওপর রেল সেতু নির্মাণকাজ শুরু’ রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ‘যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে রেল সেবাকে জনগণের দোড়গড়ায় পৌঁছে দিতে সরকার নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সহজীকরণে এ বছরই বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীর ওপর দুই লাইন বিশিষ্ট রেল সেতু নির্মাণ কাজ শুরু হবে। ’
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে জেলার বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলপথমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের যে রেল সংযোগ বন্ধ ছিল তা আবার নতুন করে চালু করা হবে। এরই অংশ হিসেবে আগামী ২১ সেপ্টেম্বর নীলফামারীর চিলাহাটি-ভারতের হলদিবাড়ী রেল সংযোগের নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।’
অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, ‘দেশের বাণিজ্য, অর্থনীতিতে হস্ত ও কুটির শিল্পের ভূমিকা অপরিসীম। ঐতিহ্যবাহী এই শিল্প বিকাশের মাধ্যমে আমাদের সামাজিক সম্পদ বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
হস্ত ও কুটির শিল্প মেলা কমিটির আহ্বায়ক রবিউল আলম সাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবিসহ অনেকে বক্তব্য রাখেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম