পঞ্চগড়ে বন বিভাগের জমি দখল করে বাদাম চাষ!

পঞ্চগড় প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৯

পঞ্চগড়ে বন বিভাগের জমি দখল করে বাদাম চাষ! পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী ইউনিয়নে বন বিভাগের জমি দখল করে বাদাম চাষ করার অভিযোগ উঠেছে সদর উপজেলার মাগুরা প্রধানপাড়া গ্রামের এক মাদ্রসা শিক্ষকের বিরুদ্ধে। তার নাম মাহামুদুল আলম। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তার লোকজন ট্রাক্টর দিয়ে হালচাষ করতে গেলে পুলিশ সেটি জব্দ করে চেয়ার্যাজনের জিম্মায় দেয়। পরে পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ওই রাতেই বোদা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের নন্দরাম মণ্ডল মৌজায় বন বিভাগের ১০৮ একর জমি রয়েছে। পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র ওই জমির মধ্যে ২০১৯-২০ অর্থবছরে প্রায় ১৩ একর জমি সামাজিক বনায়ন করতে স্থানীয় ১২ জন উপকারভোগীকে ১০ বছরের জন্য বরাদ্দ দেন। মাদ্রাসা শিক্ষক মাহামুদুল আলম ওই ১৩ একর জমির মধ্যে প্রায় ৬ একর জমিতে বাদাম চাষ করার জন্য শনিবার বিকালে ট্রাক্টর দিয়ে হাল চাষ শুরু করেন। এ সময় উপকারভোগীরা বন বিভাগকে জানালে পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে হাল চাষে বাধা দেন। কিন্তু মাহামুদুল আলমের লোকজন বোদা উপজেলার ঝলঝলি গ্রামের আব্দুল জলিল ও একই উপজেলার মানিক পীর এলাকার সফিউল ইসলাম বাধা না মেনে হাল চাষ করতে থাকেন। একপর্যায়ে উপকারভোগীরা বিষয়টি ফোনে বোদা থানাকে জানায়। পরে বোদা থানা পুলিশ ট্রাক্টরটিকে জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেয়।
পঞ্চগড়ে বন বিভাগের জমি দখল করে বাদাম চাষ! পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘এই মৌজায় বন বিভাগের ১০৮ একর জমি রয়েছে। বন বিভাগ স্থানীয়দের নিয়ে সামাজিক বনায়নের উদ্যেগ নিয়েছে। বনায়নের কাজও শুরু হয়েছে। কিন্তু অভিযুক্তরা জমি দখল করে ট্রাক্টর দিয়ে চাষ করেন।’
মাদ্রাসা শিক্ষক মাহামুদুল আলম বলেন, ‘৬ একর জমি স্থানীয় রেকর্ডিয় মালিকদের কাছ থেকে প্রায় ১০ বছর আগে জমি কিনেছি। আমার প্রয়োজনীয় কাগজপত্র বন বিভাগকে দেখাবো।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, বন বিভাগের লিখিত অভিযোগ পেয়েছি। এখনও মামলা দায়ের করা হয়নি। বন বিভাগকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম