ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৬

ঠাকুরগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সেফালি বেগম (৪৫) নামে এক নারী নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার হাজির মোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান এ কথা জানান।

নিহত সেফালি বেগম পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহান এলাকার মফিজুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, সদর উপজেলার বিজিবি সেক্টর হেড কোয়ার্টারের সামনের হাজির মোর এলাকায় ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সেফালি বেগমের মৃত্যু হয়। এসময় কমপক্ষে ১৭ জন আহত হয়। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরাসহ স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

ঘটনার পর প্রায় ৩ ঘণ্টা ঢাকা- ঠাকুরগাঁও সড়কে যান চলাচল বন্ধ ছিল।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম