৯২ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে: স্পিকার

দিনাজপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০

স্পিকার শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

দেশের ৯২ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দেশের দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নিয়ে আসা হয়েছে। সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের স্থলে বর্তমানে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, মন্দির-মসজিদ সর্বক্ষেত্রেই উন্নয়ন হয়েছে।’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে মুক্তিযুদ্ধের পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান, বাংলাদেশ সংবিধান প্রনয়ন কমিটিটর সদস্য ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা এম. আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আব্দুর রহিমের মতো ত্যাগী মানুষ—যিনি নিজের জীবনকে তুচ্ছ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে থেকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন; সেই দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে সবাইকে কাজ করতে হবে।’

এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের আয়োজনে ও সংগঠনটির সভাপতি অ্যাড. আজিজুল ইসলাম জুগলুর সভাপতিত্বে সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাবু, সুপ্রিম কোর্টের বিচারপতি ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মাহমুদুল আলম, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম