দিনাজপুরের হিলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর কুমার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে হিলির দক্ষিণ সাহাজাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর কুমার দক্ষিণ সাহাজাদপুর এলাকার নির্মল কুমারের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ (শুক্রবার) বিকালে দক্ষিণ শাহাজাদপুর এলাকায় অন্তর কুমার তার ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







