সমগ্র বিশ্ব আজ বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করছে: খালিদ মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:০১

বক্তব্য রাখছেন খালিদ মাহমুদ চৌধুরী (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ খেলাধুলাসহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করাই এর কারণ। ’৭৫ এর পরবর্তী সময়ে যারা ইতিহাস বিকৃত করেছে, তারা এখন হারিয়ে গেছে। ইতিহাস বিকৃতকারীরা কখনও টিকে না। ইতিহাস সত্যের পথে চলে, একদিন তা উন্মোচিত হবেই। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের মানুষের নয়, সমগ্র বিশ্বের সম্পত্তিতে পরিণত হয়েছেন। সমগ্র বিশ্ব আজ বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করছে।’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুরের বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক উপজলার ক্রীড়াঙ্গন এখন মুখরিত। আজ বিরল উপজেলা ক্রীড়ঙ্গনও মুখরিত। নতুন প্রজন্মকে খেলায় উদ্বুদ্ধ হতে হবে। আজকের তরুণরাই আগামীতে বাংলাদেশের হাল ধরবে।’

বিরল উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এবিএম রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, বোচাগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের