স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি

রংপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৬

রংপুর

রংপুরের পীরগঞ্জ উপজেলার চন্ডিপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি মামুন মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এ জবানবন্দি গ্রহণ করেন। পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র এ কথা জানান।

পুলিশ জানায়, শনিবার সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে চন্ডিপুর গ্রামের হিরু মিয়ার মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে মামুন। পরে মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পর পুলিশ, পিবিআই, ডিবি পুলিশ ও র‌্যাব পুরো এলাকায় অভিযান চালিয়ে চন্ডিপুর উত্তরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন মিয়াকে আটক করে। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ জানায়, মামুন পেশায় একজন রাজমিস্ত্রি। সে বেশ কিছুদিন ধরে মেয়েটির গতিবিধি লক্ষ্য করে আসছিল। মেয়েটি প্রতিদিন বাড়ি থেকে হেঁটে প্রাইভেট পড়তে শিক্ষক মিজানুর রহমানের বাড়িতে যেতো। ঘটনার ১০ দিন আগেও সে একবার মেয়েটিকে ধর্ষণের পরিকল্পনা করেছিল কিন্তু পারেনি। শনিবার সকালে মেয়েটি প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে মামুন তার পথরোধ করে অস্ত্রের মুখে অপহরণ করে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করলে মামুন প্রথমে তার মুখ চেপে ধরে। পরে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর চলে যায়। মামুনের ধারণা ছিল ঘটনাটি কেউ না দেখায় তাকে চিহ্নিত করা সম্ভব নয়। এ কারণেই সে হত্যার পরও বাসায় অবস্থান করছিল।

পীরগজ্ঞ থানার ওসি সরেশ চন্দ্র জানান, মামুনকে গ্রেফতারের পর রবিবার বিকেলে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহির আদালতে হাজির করা হয়। সেখানে ১৬৪ ধারা জবানবন্দি দেওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম