রংপুরের গাঁজা ও ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১

রংপুরের গাঁজা ও ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরের পীরগঞ্জ ও কাউনিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৫৭ কেজি গাঁজা ও ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে পীরগঞ্জ থানাধীন বড়দরগা সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে সামেরহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়।

রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আনম ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১৩ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলা হয়।

র‌্যাব জানায়, তাদের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের সামেরহাট মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ছোট কাভার্ডভ্যানে তল্লাশি করে বিশেষ পদ্ধতিতে রাখা ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মো. সুজন মিয়া ও মো. আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী রংপুর জেলার কাউনিয়া উপজেলার চণ্ডিপুর গ্রামে গ্রেফতারদের সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ী মো. আবুল হোসেনের বাসায় অভিযান চালানো হয়। পরে বাড়ির সামনে রাখা একটি ট্রাকের বডিতে বিশেষ পদ্ধতিতে রাখা ৫৯ কেজি গাঁজা এবং ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।

এ ঘটনায় আরও দুই মাদক ব্যবসায়ী আবুল ও তার স্ত্রী আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চার মাদক ব্যবসায়ী তাদের অপরাধের কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার ইমরান খান জানান, গ্রেফতার চার মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক রংপুরের আশপাশের জেলায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম