পেঁয়াজের মূল্য তালিকা টাঙানোর নির্দেশ যুগ্ম সচিবের

হিলি প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ১৯:১৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:২০

পেঁয়াজের বাজার পরিদর্শন করেন নূর মোহাম্মদ মাহবুবুল হক ভারত রফতানি বন্ধ ঘোষণার পর দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) হিলি স্থলবন্দর পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক। এসময় তিনি ব্যবসায়ীদের আড়তে পেঁয়াজের মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, যুগ্ম সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক হিলি বন্দরে খোলাবাজার পরিদর্শন করেছেন। তিনি ভারতীয় ব্যবসায়ী, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হিলি বন্দরের সব পেঁয়াজ আমদানিকারকের সঙ্গে বৈঠক করেন তিনি ।

হিলিতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন নূর মোহাম্মদ মাহবুবুল হক বৈঠকে বন্দর দিয়ে কী পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে, কোনও পেঁয়াজ মজুত আছে কিনা এবং কী দামে বিক্রি হচ্ছে—এসব বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তার কথা হয়। বৈঠক শেষে বন্দরের বিভিন্ন আমদানিকারকের গুদাম ও আড়ত পরিদর্শন করেন তিনি। খুচরা বাজারেও পেঁয়াজের দাম পর্যবেক্ষণ করেন। দোকানিদের মূল্য তালিকা টাঙানো ও দাম বেশি নিলে স্থানীয় প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, মেয়র জামিল হোসেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম, বাবলুর রহমানসহ অনেকে।

বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি ভারত পেঁয়াজ সম্পর্কে তাদের পলিসি কিছুটা পরিবর্তন করেছে। প্রথমে তারা এক্সপোর্ট প্রাইজ ৮৫২ ডলারে নির্দিষ্ট করে দেয়। পরে তারা পেঁয়াজ রফতানি একেবারে বন্ধ করে দেয়। এ সিদ্ধান্তের ফলে দেশের বাজারে বিরূপ প্রভাব পড়েছে। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় মনিটরিং করছে। আমরা চাই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাক। এ লক্ষ্যেই  হিলি বন্দরের প্রকৃত অবস্থা দেখতে এসেছিলাম।’

তিনি বলেন, ‘এখানে এসে জানতে পারলাম, আগে থেকে এলসি হওয়া ভারত অংশে আটকে থাকা পেঁয়াজের একটা বড় অংশ আজ (৩ অক্টোবর) দেশে প্রবেশ করতে পারে। এগুলো এলে আশা করছি, ৫৫-৬০ টাকার মধ্যে বা তারও কিছু কমে পেঁয়াজ পাওয়া যেতে পারে।’

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম