কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনা: চালক ও সহকারী বরখাস্ত

রংপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ২৩:৩৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২৩:৩৯

ট্রেন দুর্ঘটনা রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় ট্রেনের চালক শামসুজ্জোহা ও সহকারী চালক শাহিন রেজাকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত করার জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার শফিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের পর দায়ীদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে।

সিগন্যাল দেওয়ার দায়িত্বে থাকা রেলওয়েকর্মী আব্দুর রহিম জানান, চালক ও সহকারী চালক দুজনেই ইঞ্জিন রেখে নাস্তা করতে গিয়েছিলেন। এতে একজন অদক্ষ সহকারী দ্রুত বেগে ইঞ্জিন চালিয়ে আসার সময় তিনি তাকে নিষেধ করলেও শোনেননি। তবে ওই সহকারীর নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী একজন রেলওয়ে কর্মী জানিয়েছেন, কাউনিয়া রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গ মেইল নামের ট্রেনটি থামার পর ইঞ্জিন ঘোরানোর সময় ট্রেনের চালক ও সহকারী চালক ট্রেনে ছিলেন না। তখন ইঞ্জিনটি চালাচ্ছিলেন একজন অদক্ষ সহকারী। এতে দ্রুত বেগে ইঞ্জিন চালিয়ে ট্রেনের বগি আসার সময় ব্রেকের নিয়ন্ত্রণ করতে না পারায় বগিতে সজোরে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩টা ৪০ মিনিটে রংপুরের কাউনিয়া রেল জংশনে রংপুর হয়ে সান্তাহার থেকে পঞ্চগড়গামী উত্তর বঙ্গ মেইল নামের যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিনটি ব্রেক ফেল করে। সেটি দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ধাক্কা দেয়। এতে দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। বগিতে থাকা যাত্রীদের মধ্যে একজন নিহত হন। আহত হন আরও ৩০ যাত্রী।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক