কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধার মো. মুসলিম উদ্দিন জানান অভিযোগ করেও তিনি কোনও প্রতিকার পাননি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ভূরুঙ্গামারি থানার ওসি।
জানা গেছে, বুধবার গভীর রাতে জেলার ভূরুঙ্গামারী শহরের দেওয়ান খামার গ্রামের মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের বাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে জবর দখল করে একই এলাকার জাহাঙ্গীর আলী গং। তারা ওই বাড়িতে থাকা দুই ভাড়াটিয়ার আসবাবপত্র ভাঙচুর করে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে মুক্তিযোদ্ধার মুসলিম উদ্দিন ভাড়াটিয়াদের নিরাপত্তা চেয়ে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করলেও ওসি তা আমলে নেয়নি বলে তিনি জানান।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই এলাকার একটি প্রভাবশালী মহল মুক্তিযোদ্ধার বসতভিটার ৮ শতক জমি দীর্ঘদিন ধরে নিজেদের বলে দাবি করে আসছিল। প্রভাবশালী জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন ও শফিয়ার রহমান গং ওই জমি দখলের পাঁয়তারা করে আসছিল। এ নিয়ে মুক্তিযোদ্ধা বাদী হয়ে আদালতে মামলা করেন। যার পিটিশন নং-৫৭/১৯, তাং-২৪/০৮/১৯। মামলার পরিপ্রেক্ষিতে বিবাদমান জমিতে কোনও প্রকার দখল বা নির্মাণ কাজ না করার নোটিশ দেন আদালত। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গভীর রাতে ওই জমি দখল করে।
এ ব্যাপারে ভিটার মালিক ও ভুক্তভোগী মুক্তিযোদ্ধার মুসলিম উদ্দিন জানান, আমি ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দিতে গেলে ওসি তা গ্রহণ করেননি। তিনি আমাদের কোনও সহযোগীতাও করেননি।
জমি দখলকারী জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির অভিযোগ গ্রহণ না করার বিষয়টি অস্বীকার করেছে।
কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতিপ্রাপ্ত) মো. মেনহাজুল আলম বলেন, ‘কেউ অভিযোগ করবে আর ওসি তা গ্রহণ করবে না এটা হতে পারে। তিনি অভিযোগ আমলে না নেওয়ার বিষয়টি দেখবেন বলে জানান।








