মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হতে পারে না: রেলমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ০৯:০৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০৯:১৮

ক্ষতিপূরণ তুলে দিচ্ছেন মন্ত্রী রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন,  ‘রেল দুর্ঘটনায় যেন আর একটি প্রাণও না যায় সে ব্যাপারে রেল বিভাগ সচেতন থাকবে। কারণ মানুষের জীবন এমন নয়, যে তার ক্ষতিপূরণ হতে পারে।’ কাউনিয়ার রেল দুর্ঘটনায় ট্রেনের চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার ঘনিমহেষপুর গ্রামে রংপুরের কাউনিয়া রেল দুর্ঘটনায় নিহত আপেল মাহমুদের (২০)গ্রামের বাড়িতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শোক জানাতে গিয়ে উপস্থিত তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে কাউনিয়া রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গ মেইল ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় ইঞ্জিনের সঙ্গে দুই বগির জোরে ধাক্কা লাগে। এতে আপেল মাহমুদের মৃত্যু হয়। আহত হন অনেকেই।

রেলমন্ত্রী আপেলের দিনমজুর বাবার হাতে নগদ ১ লাখ টাকা হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, ‘মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না, রেল বিভাগ থেকে আমরা এসেছি আপেলের পরিবারের পাশে দাঁড়াতে। এ পরিবারের কাউকে রেলওয়েতে চাকরি দেওয়ার ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম