প্রতিমন্ত্রীর বাসায় দায়িত্বরত পু‌লিশ সদস্যকে মারধরের অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

কুড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
০৭ অক্টোবর ২০১৯, ১০:১৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৪:৪৯

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী জুয়েল

কুড়িগ্রামের রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বাসায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য আবু সায়েমকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী নাজমুল হাসান জুয়েলের বিরুদ্ধে। র‌বিবার (৬ অ‌ক্টোবর) বিকালে  প্র‌তিমন্ত্রীর বাসায় দুস্থ হিন্দু পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও কাপড় বিতরণের সময় এ ঘটনা ঘ‌টে।

রৌমারী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, প্র‌তিমন্ত্রীর বাসায় ত্রাণসামগ্রী বিতরণকা‌লে হট্টগোলের সৃষ্টি হলে জুয়েলের সঙ্গে দা‌য়িত্বরত পুলিশ সদস্য আবু সা‌য়েমের ধাক্কাধা‌ক্কির ঘটনা ঘ‌টে। একপর্যায়ে জুয়েল পু‌লিশ সদ‌স্যের শার্টের কলার ধরে কিলঘুষি ও লাথি মেরে তাকে আহত করে। এরপর প্রতিমন্ত্রী ছাত্রলীগের ওই কর্মীকে চড় থাপ্পড় মেরে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন এবং জুয়েলকে দিয়ে ক্ষমা চাওয়ান। ত‌বে ওই পু‌লিশ সদস্য বিষয়‌টি রৌমারী থানার ও‌সিকে অব‌হিত ক‌রেন।

‌বিষয়‌টি জানতে পু‌লিশ সদস্য আবু সায়েমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এছাড়া প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

রৌমারী থানার ও‌সি জানান, বিষয়‌টি দুঃখজনক। হ‌ট্ট‌গো‌লের সময়  ভুল বোঝাবু‌ঝির কার‌ণে এমন ঘটনা ঘ‌টে‌ছে। ঘটনার পরপরই মন্ত্রী মহোদয় অ‌ভিযুক্ত জু‌য়েল‌কে শাসন ক‌রে‌ছেন এবং পু‌লিশ সদস্য সায়েমের সঙ্গে তাৎক্ষ‌ণিক বিষয়‌টি মীমাংসা ক‌রে দি‌য়ে‌ছেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম