দু’দিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৮-১০ টাকা

হিলি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১২:২৩আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৩:০৭

হিলির পেঁয়াজের বাজার দু’দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৮-১০ টাকা। ভারতীয় পেঁয়াজ দু’দিন আগে ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭২-৭৫ টাকায়।  দেশীয় জাতের পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রাশেদুল ইসলাম ও বাংলাহিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনির হোসেন বলেন, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় গত ২০ দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এছাড়া আগে খোলা এলসির বিপরীতে রফতানি করা পেঁয়াজের মজুত শেষ হয়ে যাওয়ায় হিলিতে পেঁয়াজের দাম বাড়তে থাকে। পাইকারিতে প্রতিকেজি পেঁয়াজ ৭৫-৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। যার কারণে খুচরা বাজারে বিক্রি হচ্ছিল ৮০-৮৫ টাকা কেজি দরে। বর্তমানে মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় এবং পুরনো এলসির বিপরীতে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কিছুটা বেড়েছে। ফলে দাম কমতে শুরু করেছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে