বাস-ট্রাক সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৬:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৭:০৯

গাইবান্ধা জেলা গাইবান্ধায় বাসের সঙ্গে গরুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোররাতে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধা ও রংপুরের সাদুল্যাপুর-পীরগঞ্জের সীমান্তবর্তী চক শোলাগাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে আসা স্থানীয় গ্রামবাসী উদ্ধার কার্যক্রমের নামে গরু ব্যবসায়ীদের কাছে থাকা টাকা হাতিয়ে নেওয়াসহ কয়েকটি গরু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলংগা ইউনিয়নের রানীনগর গ্রামের হান্নান মিয়া (৪০) ও একই এলাকার ইয়াকুব আলী (২২)।
আহতরা হলেন- সদরুল আমিন (৩৫), আবদুল করিম (৩৫), মারুফ মিয়া (৩২), রহমত মিয়া (৩৫), ইয়াকুব হোসেন (৩০) ও খলিল মিয়া (৩৫)। এদের মধ্যে রহমত মিয়া ট্রাকচালক ও ইয়াকুব তার সহকারী। তাদের উদ্ধার করে রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ভোর সাড়ে চারটার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি গরুবোঝাই ট্রাক চক শোলাগাড়ী এলাকায় পৌঁছালে রংপুরগামী এনা পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা গরু ব্যবসায়ী হান্নান মিয়া নিহত হন। পরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরেক গরু ব্যবসায়ী ইয়াকুব আলী মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জেলানি বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গরু ব্যবসায়ীদের কাছে থাকা টাকা ও গরু লুটের ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম