৫ দিন পর বাংলাদেশি তরুণের লাশ ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৭:১৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৭:৪৬

বাংলাদেশি তরুণের লাশ ফেরত দিলো বিএসএফ বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি তরুণের লাশ পাঁচ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভারতের খোচাবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশটি হস্তান্তর করেন। এর আগে সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ২০ অক্টোবর সন্ধ্যায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে শ্রীকান্ত রায় (৩০) নিহত হন। তিনি হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলু রামের ছেলে।

শ্রীকান্তের বাবা খেলু রাম জানান, সোমবার থেকে লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম লাশ ফেরত দেবে না। অবশেষে ছেলের লাশ পেলাম।

কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা জানান, সোমবার থেকে লাশ ফেরত পেতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছি। সকালে আমাদের পত্রে সাড়া দিলে উভয় দেশের পতাকা বৈঠক হয়। পরে তারা লাশ ফেরত দেয়।

লাশ ফেরতের সময় হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সবুর, কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্য, নিহত যুবকের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারতের পাঞ্জাবে ইটভাটায় কাজ করার উদ্দেশ্যে অবৈধ পথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ি ক্যাম্পের কাছে পৌঁছালে বিএসএফ শ্রীকান্ত রায়কে গুলি করে। এতে শ্রীকান্ত নিহত হয়। সারা রাত সীমান্তে পড়ে ছিল নিহত শীকান্তের লাশ। মঙ্গলবার সকালে খোচাবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরীকে ফোন করে পাওয়া যায়নি।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম