কার্তিকেই পঞ্চগড়ে শীত, লঘু চাপ কমলে বাড়বে তীব্রতা

পঞ্চগড় প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৯, ১১:১৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১১:৩১

ভোরবেলায় এভাবে কুয়াশা পড়ে ধান ক্ষেত, চায়ের পাতায় পাতায় আর ঘাসের ডগায় জমে থাকা শিশির কণা এবং হিম হিম বাতাস জানান দিচ্ছে শীতের  আগমনী বার্তা। প্রকৃতিও রূপ বদলাতে শুরু করেছে। এ বছর কার্তিকেই শীত পড়তে শুরু করেছে পঞ্চগড়ে। তবে সাগরে লঘুচাপের প্রভাবে গত দু’দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। এর মধ্যে অনেকে শীতবস্ত্র পরতে শুরু করেছেন।

সকাল বেলায় কুয়াশা পড়ছে

পঞ্চগড়ে সাধারণত নভেম্বরের মাঝামাঝি সময়ে শীত পড়ে। কিন্তু এবার আগেভাগেই শীত পড়েছে। বিকালের পর থেকেই কুয়াশা দেখা দেয়। আর রাতে হিমেল হাওয়া বইছে। অনেকেই লেপ-কাঁথা বের করেছেন। আগাম শীতের কারণে অনেকে নতুন করে লেপ-তোষক বানাচ্ছেন। শীতের কাপড়ের দোকানেও ভিড় বাড়ছে। যানবাহনে যাতায়াত ও চলাচল করলে গরম কাপড় পড়তে হচ্ছে। কুয়াশার জন্য ভোর বেলায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে। লঘু চাপ কমে গেলে শীতের দাপট বাড়তে থাকবে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম।

সকাল বেলায় কুয়াশা পড়ছে তিনি জানান, গত এক সপ্তাহ থেকে পঞ্চগড়ে ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরমধ্যে প্রায় দিনই সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে। শুক্রবার সকালে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেলা শহরের ডোকরোপাড়া এলাকার গৃহিণী নাজমা রহমান জানান, লেপ কাঁথা বের করা হয়েছে। রাতে কাঁথা গায়ে দিতে হচ্ছে।

কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান গোলাম কিবরিয়া মুকুল  জানান, পঞ্চগড়ে ক্রমশ তাপমাত্রা কমছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ায় আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এই বায়ু বন্ধ হলে হিমালয়ের হিম শীতল বায়ু প্রবাহিত হতে শুরু করবে। আর তখনই শীতের প্রকোপ বেড়ে যাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হানিফ জানান,এই সময়ে হালকা বৃষ্টি হয়। এটা কোনও সমস্যা নয়। তবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে শীতকালীন শাকসবজি চাষাবাদ দেরি হয়ে যাবে। তবে অন্যান্য ফল ও ফসলের কোনও ক্ষতি হবে না।

গ্রামাঞ্চলে কুয়াশা বেশি পড়ছে

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সিরাজউদ্দৌলা পলিন জানান, এখনও শীতে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়নি। তবে শ্বাসকষ্ট জনিত রোগী ভর্তি আছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শীত মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের