মুক্তিযোদ্ধার সম্মানহানির ঘটনায় সেই এসিল্যান্ড প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১৪:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৭:৫২

মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন দিনাজপুরের মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের সম্মানহানি ও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় দিনাজপুর সদর উপজেলার এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার এস এম তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের কবর জিয়ারত করেছেন। এসময় তিনি মুক্তিযোদ্ধার ছেলে নূর ইসলামকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চাকরি দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার এস এম তরিকুল ইসলাম।
এর আগে রবিবার (২৭ অক্টোবর) মুক্তিযোদ্ধাকে অসম্মানের ঘটনার প্রতিবাদে দিনাজপুর সদর এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) আরিফুল ইসলামকে অবাঞ্ছিত করার ঘোষণা ও দিনাজপুরের ডিসিকে ওএসডি করার দাবি জানিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ।
সাবেক ডেপুটি কমান্ডার আকবর আলী বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানের ওপর অন্যায় অত্যাচার করা হয়েছে। তাকে দিয়ে সুইপারের মতো কাজ করানো হয়েছে। একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা কেন নিতে চাননি? কারণ, জেলা প্রশাসক তার সঙ্গে দেখা করেননি। এটি চাট্টিখানি কথা নয়। মুক্তিযোদ্ধাদের দাবি, ইসমাইল হোসেন মনে আঘাত পেয়েছেন এবং পরে অসুস্থ হয়ে মারা গেছেন। আমরা এর ন্যায্যবিচার দাবি করছি এবং ডিসি ও এসিল্যান্ডকে পদচ্যুত করার দাবি রাখছি।’

উল্লেখ্য, ছেলেকে চাকরিচ্যুত করার ক্ষোভে দাফনের সময় রাষ্ট্রীয় মর্যাদা চাননি অভিমানী মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। মৃত্যুর দুই দিন আগে নিজের ক্ষোভ-দুঃখের কথাগুলো লিখে রেখে যান স্বজনদের কাছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মারা গেলে পরদিন বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইসমাইল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করা হয়। এই বীর মুক্তিযোদ্ধা শেষ বিদায় নেন প্রশাসনের স্যালুট ও বিউগলের করুণ সুর ছাড়াই। এ ঘটনায় বিভাগীয় কমিশনার গঠিত তদন্ত কমিটি তাদের কাজ শুরু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) মুক্তিযোদ্ধার বাড়িতে এসে পরিবারের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকার সচেতন। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধার ছেলে নূর ইসলাম।

 

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম