হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

দিনাজপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ১০:৩৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১০:৩৫

হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ও জিয়া হল ছাত্রলীগের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রবিবার বিরোধ বাধে। এই বিরোধের জের ধরে সোমবার রাত সাড়ে ৮টায় দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন-রাহাত (২৩), আবু সাঈদ (২২), সগির আহম্মেদ (২১), রিয়াদ হোসেন (২১), মিঠু (২১), সাব্বির (২৬), সোয়াইদ (২৫), আতিকুর রহমান (২১), তন্ময় (২১) ও ইমরান (২১)।
রাতেই হাসপাতালে আহতদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হারুনর রশিদ। তিনি বলেন, এটি দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম