নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ২৩:৩০আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২৩:৩৫

আদালত

নীলফামারীতে এক নারীকে ধর্ষণের দায়ে আমিনুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ আহসান তারেক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর গ্রামের পূর্ব দক্ষিণপাড়া মহল্লার মনির উদ্দিনের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।

আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ২৪ আগস্ট রাতে এক নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে আমিনুল ইসলাম। পরদিন বিকালে ওই নারী বাদী হয়ে আমিনুলের বিরুদ্ধে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর আমিনুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আসগর আলী।

এসব তথ্য নিশ্চিত করেব রাষ্ট্রপক্ষের আইনজীবী রমেন্দ্র নাথ বর্দ্ধন বাপী বলেন, ‘বিচারশুরুর পর থেকেই আসামি আমিনুল ইসলাম পলাতক রয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী