জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

দিনাজপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ২০:৪৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২০:৪৪

বাংলাদেশ কালেক্টরেটের অধীন কর্মচারীদের মানববন্ধন ফেসবুকে দিনাজপুর জেলা প্রশাসকের নামে সম্মানহানিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেটের অধীন কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর কালেক্টরেট সমিতির ধর্মবিষয়ক সম্পাদক শামীম ইসলাম, শামীম হোসেন, তহশিলদার সুলতান মাহমুদ, তাহের আহমেদ, মোজাহারুল ইসলাম ও মুক্তাদির আলম প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, তা মূলত এক নারীকে দিয়ে জোরপূর্বক করানো হয়েছে। এটির কোনও সত্যতা নেই। ওই নারীও পরে ভিডিওটি জোরপূর্বক করানো হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন।

ভিডিও ভাইরালের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন থেকে দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ফেসবুকে দিনাজপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনাটি তদন্ত করা হয়েছে এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম