হারিয়ে যাওয়া খেলাকে ধরে রাখতে এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের হিলিতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী হাডুডু খেলা। খেলার ফাইনালে মেয়ের বাবা হাডুডু একাদশকে ৩ পয়েন্টে হারিয়ে অবিবাহিত হাডুডু একাদশ জয়ী হয়েছে।
হিলির ছোট জালালপুর শিক্ষা কল্যাণ সমিতির আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) রাত ৮টায় জালালপুর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মেয়ের বাবা হাডুডু একাদশ ও অবিবাহিত হাডুডু একাদশ অংশগ্রহণ করেন। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে মেয়ের বাবা হাডুডু একাদশ ১১৩ পয়েন্ট পান। আর অবিবাহিত হাডুডু একাদশ ১১৬ পয়েন্ট পেয়ে জয়ী হন। স্থানীয় এলাকাবাসীসহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে দলে দলে শত শত নারী পুরুষ দর্শনার্থীরা খেলাটি উপভোগ করেন। স্থানীয় চারটি হাডুডু দল এই খেলায় অংশগ্রহণ করেন।
খেলা শেষে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








