অসাবধানতার আগুনে পুড়ে মরলো ৮টি গরু

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ১৪:৫১আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৬:৩০

আগুনে পোড়া আহত গরু কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চর রসুলপুর গ্রামে আগুনে পুড়ে আয়নাল মিয়া নামে এক কৃষকের আটটি গরু মারা গেছে। আগুনে আরও ১২টি গরু আহত হয়েছে। অসাবধানতাবশত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে আয়নালের গোয়াল ঘরে আগুন লাগে। কোনও কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো গোয়াল ও পার্শ্ববর্তী থাকার ঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা আটটি গরু পুড়ে মারা যায়। আরও ১২টি গরু আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে। পুড়ে গেছে থাকার ঘরের আসবাবপত্রও।

আয়নাল মিয়া বলেন,  ‘গোয়ালে গরুর সঙ্গে কয়েকটি ভেড়ার বাচ্চাও ছিল। রাতে সেগুলো খাবার দিতে যাওয়ার সময় পাটকাঠিতে আগুন ধরানো হয়েছিল। সেখান থেকে আগুন ধরে গোয়ালে থাকা পাটকাঠি। পরে তা ছড়িয়ে পড়ে। গরু পালন করেই জীবিকা নির্বাহ করি। আমার সবকিছু শেষ হয়ে গেছে।’

ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম জানান,আয়নাল মিয়ার বাড়িতে আগুন লেগে গরু পুড়ে মৃত্যুর ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে উপজেলা নির্বাহী কর্মকতার কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের চিকিৎসাকর্মীরা গিয়ে আহত গরুর চিকিৎসা দিয়েছেন। তবে পুড়ে যাওয়া গরুগুলো ঝুঁকিমুক্ত নয়।’

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াছমিন জানান, গোয়াল ঘরে আগুন লেগে গরুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরি করে পাঠাতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে সে মোতাবেক ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম