রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলো পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ০৯:০১আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১০:৩২

আটক ভুয়া চিকিৎসক রোগী সেজে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসাদুজ্জামান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএইচএম  মাগফুরুল হাসান আব্বাসী একথা জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার সোনাহাট বাজারে উত্তর ভরতেরছড়া গ্রামের আনছার আলীর ছেলে আসাদুজ্জামান নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে প্রতারণা করছিলেন। তার চেম্বারে অশ্ব, পাইলস, একশিরা ও দাঁতের অপারেশন করতেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয় থানার পুলিশ রোগী সেজে তার চেম্বারে গিয়ে অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি, রেজিস্ট্রেশনবিহীন নিম্নমানের ওষুধসহ তাকে চেম্বারে আটক করে। পরে ইউএনও মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েম এবং ওসি ইমতিয়াজ কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতার প্রমাণ পান। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ভুয়া চিকিৎসক আসাদুজ্জামানকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম