একই স্থানে একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা, উত্তেজনা

রংপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:৫৬

রংপুর

রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে একই সময়ে সভা ডেকেছে মহানগর বিএনপির দুই পক্ষ। আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ১০টায় ডাকা এ সভাকে ঘিরে বর্তমানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মহানগর বিএনপি সূত্র জানায়, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ১০টায় সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু। এদিকে, একই স্থানে একই সময়ে সমাবেশ ও আলোচনা সভা আহ্বান করেছেন মহানগর বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামু।

এ ব্যাপারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু জানান, মহানগর বিএনপির কার্যকরী কমিটি সভা করে ঘোষণা দেয়, ৭ নভেম্বর উপলক্ষে দলীয় কার্যালয়ে সমাবেশ ও আলোচনা সভা করবে। তিনি বলেন, ‘যেহেতু আমি দায়িত্বে আছি, আমাকে সমাবেশ করতেই হবে।’

শহীদুল ইসলাম মিজু আরও বলেন, ‘শামু সাহেব কেন একই সময়ে সমাবেশ আহ্বান করেছেন, এর উত্তর তিনি দিতে পারবেন? এর আগে আমরা সকালে কোনও কর্মসূচি পালন করলে তারা বিকালে তা করতো। কিন্তু এবার কেন একই সময়ে সমাবেশ আহ্বান করলো, আমার জানা নেই।’

এ ব্যাপারে মহানগর বিএনপির সহ-সভাপতি শামসুজ্জামান শামু দাবি করেন, ‘আমরা আগে সমাবেশ আহ্বান করেছি। ওনারা কেন একই সময়ে সভা ডাকলেন? যথা সময়ে আমাদের সমাবেশ হবে।’

যোগাযোগ করা হলে রংপুর মেট্রোপলিটন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম