চিলমারী হ‌বে আন্তর্জা‌তিক নৌরুট: নৌ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, ১৫:৩৪আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৫:৪৮

চিলমারী নৌবন্দর পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চিলমারী নৌবন্দ‌র হবে আন্তর্জাতিক নৌরুট। ভারতের সঙ্গে আমাদের পোর্ট অব কল আছে। এখন ভুটানকেও পোর্ট অব কলে যুক্ত করা হ‌বে। আশা করছি এই রুটটি চালু হলে এই এলাকার অর্থনীতিতে গতি সঞ্চার হবে।’
শুক্রবার (২২ ন‌ভেম্বর) দুপুরে কু‌ড়িগ্রা‌মের চিলমারী নদীবন্দরে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বাস্তবায়নে চিলমারী নৌবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তি‌নি এসব কথা বলেন। 
বিএনপির সমা‌লোচনা ক‌রে প্রতিমন্ত্রী ব‌লেন, ‘বিএন‌পি এখন গুজব নির্ভর রাজনীতি করছে। খালেদা জিয়া এতিমের টাকা মেরে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। আইনগতভাবে তাকে বের করা ছাড়া বিএনপির কোনও উপায় নেই। তার ছেলে তারেক রহমান বিদেশে পলাতক আছেন।’  
তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশকে খুনের জনপদে পরিণত করেছিলেন। তিনি সেনা,নৌ ও বিমান বাহিনীর শত শত অফিসারকে হত্যা করেছিলেন। এরা একটি খুনি পরিবার। এ পরিবারের সঙ্গে যারা রাজনীতি করে তারা বাংলাদেশকে বিপদে ফেলতে চায়। কখনও তারা পেঁয়াজ নিয়ে, কখনও লবণ নিয়ে, আবার কখনও পরিবহন নিয়ে রাজনীতি করছে। এরা এখন রাজনীতির পথ হারিয়ে ফেলেছে।’
চিলমারী নৌবন্দর এলাকা প‌রিদর্শনকা‌লে প্রতিমন্ত্রীর সঙ্গে উপ‌স্থিত ছি‌লেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, নৌপরিহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলানাথ দে, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম জেলা ও উপ‌জেলা প্রশাস‌নের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক