ভারতের শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে: হাইকমিশনার

রংপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৯, ২০:১৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২০:২৬

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস জানিয়েছেন, ‘বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষাবৃত্তি ভারত প্রতি বছর দিয়ে থাকে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রংপুর নগরীর আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম তলার একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পূর্ব শালবন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটি রংপুর চেম্বার পরিচালনা করে।  

ভারতীয় হাই কমিশনার বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেশ ও জনগণের উন্নয়নে এর কোনও বিকল্প নেই। উন্নত ও শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম।’ আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের, দেশের তথা বিশ্বের কল্যাণে কাজ করা আহ্বান জানান তিনি।

ভারতীয় হাই কমিশনার বলেন,  ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নিয়ে কাজ করছে, এর বাস্তবায়নে ভারত সরকার সব সময় পাশে থাকতে চায়। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, নগর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আইটি পার্ক নির্মাণসহ শিশুকল্যাণে ভারত সরকার বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে।’

তিনি ভারতীয় অনুদানে স্থাপিত সায়েন্স ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি পরিদর্শন করেন 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম