কুড়িয়ে পাওয়া দুই লাখ টাকার চেক ফেরত দিলেন রিকশাচালক

নীলফামারী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৫

পুলিশের কাছে চেক দিচ্ছেন মমতাজ উদ্দিন রাস্তায় দুই লাখ ৩৬ হাজার টাকার চেক কুড়িয়ে পেয়েছিলেন রিকশাচালক মমতাজ উদ্দিন (৪৬)। চেকে সইও করা ছিল। তবে চেকটি পেয়েও নিজের কাছে না রেখে পুলিশের কাছে জমা দেন। চেক পাওয়ার পর মালিক মমতাজকে পুরস্কার দিতে চাইলেও তিনি নেননি। রবিবার (১ ডিসেম্বর) বিকালে নীলফামারী সদরে এ ঘটনা ঘটে।      

নীলফামারী থানার ওসি মমিনুল ইসলাম মোমিন জানান, দু’টি চেকে টাকার পরিমাণ উল্লেখ ছিল ২ লাখ ৩৬ হাজার টাকা। চেক দু’টি ছিল অগ্রণী ব্যাংকের এবং চেকে নাম ছিল মিজানুর রহমানের।  

জানা গেছে, মমতাজ উদ্দিন ১৫ বছর ধরে রিকশা চালান নীলফামারী শহরে। রিকশা চালিয়ে যা আয় হয়, তা দিয়ে স্ত্রী ও দুই সন্তানের সংসার চালান। রবিবার দুপুরের দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড় দিয়ে যাওয়ার সময় রাস্তায় চেক পড়ে থাকতে দেখে মমতাজ তা তুলে নেন। বিকালে সদর থানায় গিয়ে ওসির কাছে চেক দু’টি জমা দেন।

মমতাজ বলেন,  ‘ইচ্ছে করলেই চেক দু’টির টাকা ব্যাংক থেকে তুলতে পারতাম। কিন্ত ওই টাকা হালাল হতো না। প্রায় ১৫ বছর ধরে সৎভাবে রিকশা চালিয়ে রোজগার করে খাচ্ছি। তাই ওই টাকার ওপর আমার লোভ ছিল না। যার টাকা তার কাছে দিতে পেরে ভালো লাগছে।’

চেকের মালিক বলেন, ‘রাস্তায় চেক দু’টি কখন পড়ে গেছে বুঝতেই পারিনি। বিভিন্ন স্থানে খুঁজেও চেক পাচ্ছিলাম না। বিষয়টি ব্যাংকে জানানোর আগেই তারা আমাকে ফোন দিয়ে সদর থানায় যেতে বলেন। থানায় এসে অবাক হয়ে যাই। মমতাজ নামে একজন রিকশাচালক চেক দু’টি কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়েছেন বলে জানতে পারি।’

তিনি আরও বলেন, ইচ্ছা করলে রিকশাচলক ব্যাংকে গিয়ে টাকা তুলে নিতে পারতো। আমি ওই রিকশাচালককে ১০ হাজার টাকা পুরস্কার দিতে চাইলেও তিনি নেননি।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম