রংপুর কারাগারে দুই বন্দির মৃত্যু

রংপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ২০:৪৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২০:৫৪

রংপুর কারাগারে দুই বন্দির মৃত্যু রংপুর কেন্দ্রীয় কারাগারে দুই বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে। কারাগার কর্তৃপক্ষ জানায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন টাঙ্গাইলের সাইদুর রহমান (৪০) এবং লালমনিরহাটের আব্দুল লতিফ (৩২)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহাদাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনেরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

কারাগার সূত্র জানায়, রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক চেক ডিজওনার মামলার আসামি সাইদুর রহমান ২৪ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয় বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে লালমনিরহাটের আব্দুল লতিফ বুধবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম