পঞ্চগড়ে গুলিসহ পরিত্যক্ত রাইফেল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ০২:৪২আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০২:৪৪

পঞ্চগড়ে গুলিসহ পরিত্যক্ত রাইফেল উদ্ধার পঞ্চগড়ে মাটি খননের সময় চার রাউন্ড গুলিসহ (কার্তুজ) একটি থ্রি নট থ্রি রাইফেল পাওয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় এগুলো পাওয়া যায়। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ গুলিসহ রাইফেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। রাইফেলটি পরিত্যক্ত এবং মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকার আশরাফুল ইসলাম বাবুর জমির মাটি খনন করে ইটভাটার জন্য নেওয়া হচ্ছিল। আড়াই থেকে তিন ফুট মাটি খননের পর পলেথিনে প্যাঁচানো গুলিসহ থ্রি নট থ্রি রাইফেলটি খুঁজে পান শ্রমিকরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা জব্দ করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, স্থানীয়রা মাটি খনন করতে গিয়ে গুলিসহ ওই পরিত্যক্ত রাইফেলটি খুঁজে পায়। পরে তাদের খবর দিলে ঘটনাস্থল থেকে গুলিসহ রাইফেলটি জব্দ করা হয়। দীর্ঘদিন মাটির নিচে থাকায় রাইফেল ও গুলিতে মরিচা ধরেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম