হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ১৮:০৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২০:১৪

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা হঠাৎ করে দাম বৃদ্ধির পর আবারও দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমতির দিকে। মাত্র একদিনের ব্যবধানে পাইকারিতে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ৩০ টাকা। কেজিতে ১০ টাকা কমেছে চায়না পেঁয়াজের দামও। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে বাজার ব্যবস্থা মনিটরিংয়ের ওপর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

রবিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সরেজমিন হিলি, বাংলাহিলি কাঁচাবাজার এলাকা ঘুরে দেখা গেছে, বাজারে আগের দিনের মতোই দেশি ও চায়না পেঁয়াজের সরবরাহ রয়েছে। তবে দাম আগের দিনের তুলনায় কম।

আজ পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে, শনিবার যা ১৫০ টাকা ছিল। আর তিন দিন আগে একই পেঁয়াজ ৮০/৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। শনিবারও যা বিক্রি হয়েছিল ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে।

অন্যদিকে আমদানিকৃত চায়না পেঁয়াজ শনিবার ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও রবিবার কেজিতে ১০ টাকা কমে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মনিরা বেগম ও সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, হিলি বাজারে ২/৩ দিন আগেও আমরা যে পেঁয়াজ কিনলাম ১শ‘ টাকা কেজি দরে, হঠাৎ সেই পেঁয়াজ একলাফে শনিবার ১৬০ টাকা হয়ে গেলো। একদিনের ব্যবধানে আজ আবার সেই পেঁয়াজ ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেন দাম বাড়ছে আর কেনই বা কমছে বুঝতে পারছি না। এটা ব্যবসায়ীদের কারসাজি ছাড়া কিছু নয়।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মনিরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে ক্ষেত থেকে পেঁয়াজ না তোলায় সরবরাহ কিছুটা কমে গিয়েছিল। এ কারণে দাম বেড়েছিল। গত দুদিন আবারও পেঁয়াজের সরবরাহ বেড়েছে। ফলে দাম ফের কিছুটা কমেছে। পেঁয়াজের দামের এমন ওঠানামায় আমরাও বিপাকে আছি।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক