রৌমারী থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২০, ১৭:৫৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:০৬

কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা এলাকা থেকে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার নাম সাজু মিয়া (৩৫)। বুধবার ভোর ৫টার দিকে দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়েক লে. কর্নেল এসএম আজাদ জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে একদল গরু ব্যবসায়ী কাঁটাতারের ওপর দিয়ে আরকির মাধ্যমে গরু পারাপর করছিল। এসময় ভারতের কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়।  গরু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা সাজু মিয়াকে আটক  করে নিয়ে যায়। সাজু মিয়া দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম