হিলিতে ১০ মাদকসেবীর কারাদণ্ড

হিলি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২০, ২৩:৫২আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২৩:৫৬

 

হিলিতে ১০ মাদকসেবীর কারাদণ্ড দিনাজপুরের হিলিতে ১০ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় হিলির নওপাড়া ঈদগা মাঠ এলাকায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম তাদেরকে কারাদণ্ড দেন। হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, শুক্রবার বিকালে হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট ও নওপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। মাদকসেবনের অভিযোগে ২৪ জনকে আটক করা হয়। পরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার করায় একজনকে দেড় মাস ও ৯ জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- গাইবান্ধার রব্বানী (২৮), বগুড়ার আব্দুর রাজ্জাক (৩০), দিনাজপুরের দেলোয়ার হোসেন (৩৩), আশরাফুল (৩২), আনিছুর রহমান (২৭), রংপুরের রাসেল মিয়া (২৫), মিজানুর রহমান (২৪), মামুন মিয়া (৩১), মোক্তার হোসেন (৩৩) ও লালমনিরহাটের মিন্টু মিয়া (২২)। এদের মধ্যে মিন্টু মিয়ার দেড় মাস বাকিদেরকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা করা হয়।

আটকরা হলো- রংপুরের মাসুদ রানা (৩০), রিয়াদ (২৪), মাহাবুল ইসলাম (২২), ওমর ফারুক (২২), ওবায়দুর রহমান (৩৭), গাইবান্ধার সোহান (২৫), মাঝহারুল ইসলাম (২৪), আবু সাঈদ (২৪), তৌফিকুর রহমান (২৮), আবেদ খন্দকার (২৪), দিপ্ত ইসলাম (২৬), ফিরোজ রহমান (২৮), দিনাজপুরের আব্দুর রউফ (১৯) ও জলিল (২৬)।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম