সুন্দরগঞ্জে পুলিশ হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৫, ০৭:১৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৭:২১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ হুমায়ন কবীর লিটন (৪৫) ও  দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে খোকন (২৮)।

শনিবার সকালে নিজ বাড়ি থেকে হুমায়ন কবীরকে এবং সন্ধ্যায় ধর্মপুর বাজার থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

জামায়াত কর্মী হুমায়ন কবীর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ী গ্রামের বাসিন্দা। রফিকুল ইসলাম ওরফে খোকনের বাড়ি একই উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে।

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইজার জানান, হুমায়ন কবীর লিটন চার পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় আরও তিনটি নাশকতার মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান, খোকনের বিরুদ্ধে পারিবারিক আদালতের বিজ্ঞ বিচারক সম্প্রতি একটি মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। 

সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকালে হুমায়ুনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে খোকনকে থানা হাজতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পর জামায়াত-শিবির বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হামলা চালায়। ওই দিন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জামায়াত-শিবিরকর্মী ঢুকে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির তৎকালীন উপ-পরিদর্শক আবু হানিফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত দলীয় সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়।

/এআর/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম