শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে প্রতিবাদী গানের আসর

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ১৭:৩৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৭:৫২

শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে প্রতিবাদী গানের আসর

শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদী গানের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে সংস্কৃতিকর্মীরা ট্রাকে করে এ ভ্রাম্যমাণ প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদী গানের আসর শুরু করে।

এসময় শহরের আটটি পয়েন্টে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক জ্যোতি আহমেদ, নেজামুল হক বিলু, সাতকুড়ি রায় নীলু, সুব্রতা রায়, ইমতে আহসান শিলু, সোলায়মান বাবুল, ইউসুফ আলমগীর, পারুল হক, জুলিয়া জুলকার নাইন প্রমুখ।

বক্তারা বলেন, যে আসরে গান গাওয়ার সময় শরিয়ত বয়াতির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করা হয় সেখানে তিনি ধর্মের বিরুদ্ধে কথা বলেননি। বরং তিনি যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা ধর্মের অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের মুখোশ উন্মোচন করার চেষ্টা করেছেন। আর এজন্য তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে শরিয়ত বয়াতির মুক্তির দাবী জানান বক্তারা।

‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে এক মাওলানার দায়ের করা মামলায় গত ১০ জানুয়ারি গ্রেফতার হন শরিয়ত বয়াতি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম