রৌমারীতে ডায়রিয়া আক্রান্ত শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ২১:২৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৪১

রৌমারীতে ডায়রিয়া আক্রান্ত শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে ডায়‌রিয়া ও নিউমো‌নিয়া রো‌গে আক্রান্ত হ‌য়ে ৯ মা‌স বয়সের এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (২৪ জানুয়া‌রি) সন্ধ‌্যায় উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে শিশু‌টি মারা যায়। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মৃত শিশু‌টির নাম আ‌তিকুল ইসলাম। সে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর সরকার পাড়া গ্রামের হাসান আলীর ছেলে। শি‌শুটির প‌রিবা‌রের অভিযোগ চি‌কিৎসায় অব‌হেলার কার‌ণে শিশু‌টির মৃত্যু হয়েছে। মৃত আতিকুল ইসলামের বাবা হাসান আলী ব‌লেন, আতিকুলকে বৃহস্পতিবার দুপুরে রৌমারী হাসপাতালে ভর্তি করি। সময়মত ওষুধ না দেওয়া ও ডাক্তার-নার্সদের অবহেলার কারণে আমার বাচ্চার মৃত্যু হয়েছে।

অভিযোগ অস্বীকার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল বলেন, নিউমোনিয়া ও ডায়‌রিয়াজ‌নিত কার‌ণে শিশু‌টির মৃত‌্যু হ‌য়ে‌ছে। হাসপাতাল কর্তৃপ‌ক্ষের অব‌হেলার বিষয়‌টি ভি‌ত্তিহীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত এক সপ্তা‌হে শীতজ‌নিত রো‌গে আক্রান্ত রোগীর সংখ‌্যা বে‌ড়ে চ‌লে‌ছে। হাসপাতালে শিশু ওয়ার্ড না থাকায় আক্রান্ত শিশুদের নারী ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম