ভারত থেকে পেঁয়াজ আসতে পারে ফেব্রুয়ারিতে

হিলি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১২:৪৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৩:০৪

পেঁয়াজ ভারত আগামী ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে। দেশটিতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সেখানকার বাজারে ইতোমধ্যে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি-রফতানির সঙ্গে সম্পর্কিত বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীরা এমনটিই জানিয়েছেন। ভারত থেকে পেঁয়াজ আসা শুরু করলে দেশের অভ্যন্তরে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলে মনে করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

অভ্যন্তরীণ বাজারে দাম বাড়াসহ বিভিন্ন অজুহাতে গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভরত। এর ফলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কয়েকগুণ বেড়ে যায়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মাহফুজার রহমান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ভারতীয় রফতানিকারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। তাদের দেশে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এমতাবস্থায় তারা জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে পেঁয়াজের এলসি গ্রহণ করতে পারেন। সেইসঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রফতানি উন্মুক্ত করা হতে পারে বলেও তারা জানিয়েছেন। বন্দর দিয়ে পেঁয়াজ এলে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।’

ভারতীয় রফতানিকারক সঞ্জয় কুমার বলেন, ‘সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ ওঠায় সরবরাহ আগের তুলনায় বেড়েছে এবং মোকামগুলোতে দাম ১৫ থেকে ৩০ রুপির মধ্যে নেমে এসেছে। আমরা আশা করছি, ফেব্রুয়ারির মাঝামাঝিতে সরকার পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, ‘জানুয়ারিতে ভারত থেকে পেঁয়াজ আসার সম্ভাবনা নেই। তবে ভরতের ব্যবসায়ীরা বলছেন, সে দেশে দাম কমেছে। তাই খুব তাড়াতাড়িই পেঁয়াজ আমদানি নিষেধাজ্ঞা তুলে নিতে পারে সে দেশের সরকার।’

এ ব্যাপারে হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘পেঁয়াজ আমদানির কোনও তথ্য আমাদের কাছে নেই। আগাম তথ্য আমরা পাই না। এলে জানতে পারবো। পেঁয়াজ এলে খালাস করি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম