শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৬:৫৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৭:১৭

প্রিয় শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গণিত বিভাগের শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুলের শত শত শিক্ষাথী বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়লে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। শিক্ষার্থীরা জানায়, বদলি আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা ক্লাস বর্জনসহ বিক্ষোভ অব্যাহত রাখবে।

শিক্ষার্থীরা জানায়, গত ২০ জানুয়ারি রংপুর জিলা স্কুলের গণিতের শিক্ষক আব্দুল বাতেনকে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।  তারা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্কুলে সমাজ বিজ্ঞান বিভাগে অতিরিক্ত শিক্ষক থাকার পরেও গণিত শিক্ষক আব্দুল বাতেনকে বদলি করে তার স্থলে জাহিদুর রতন নামে আরও একজন সমাজ বিজ্ঞানের শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে তাদের লেখাপড়ার বিঘ্ন ঘটবে।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, স্কুলে রসায়ন, শারীরচর্চাসহ বেশ কয়েকটি শিক্ষকের পদ শূন্য রয়েছে। সেগুলো পূরণ না করে স্কুলের জনপ্রিয় এই শিক্ষককে বদলি করা হয়েছে। তারা বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।

রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান আপেল জানান, গণিতের শিক্ষক আব্দুল বাতেনের বদলির আদেশ হাতে পেয়েছি। ছাত্ররা প্রিয় শিক্ষকের জন্য আন্দোলন করলে, করতে পারে। এতে আমি কী করবো?

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম